Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

বালুচর-ইকোপার্ক সড়ক উদ্বোধন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সড়ক: বাণিজ্যমন্ত্রী

                       
                   

সিলেট নগরীর বালুচর থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত নবনির্মিত সড়ক উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে ইকোপার্ক পর্যন্ত সড়কটি উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, বালুচর-ইকোপার্ক সড়কটি নগরীর গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি উন্নত সড়কের প্রয়োজন ছিল। নবনির্মিত সড়কটি সেই প্রয়োজন পূরণ করেছে এবং নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একটি উন্নত সড়ক নির্মাণে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন। এ প্রকল্প বাস্তবায়নে যাঁরা কাজ করেছেন, তাঁদের সম্মিলিত উদ্যোগেই অবকাঠামোটি নির্মাণ সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সড়কটি চালু হওয়ায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইকোপার্কসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতায়াত সহজ হবে। বাণিজ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সড়কটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।
সিসিক প্রশাসক আরও বলেন, সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে। পথচারীদের চলাচলের সুবিধায় তৈরি করা হয়েছে উন্নত স্ল্যাবযুক্ত প্রশস্ত ফুটপাত। সড়কটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাতায়াতকারীরা উপকৃত হবেন।
সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ৬ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৬১০ মিটার দীর্ঘ ও ৮ মিটার প্রশস্ত সড়কটি আরসিসি দিয়ে নির্মাণ করা হয়েছে। পানি নিষ্কাশনের জন্য দুই পাশে ড্রেন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি ৮১ লাখ টাকা। এ ছাড়া দুই পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট প্রশস্ত ফুটপাত তৈরি করা হয়েছে। সড়কের দুই পাশে ১০৫টি পোল ও সড়কবাতি স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ৩২ লাখ ৫৫ হাজার টাকা।
উদ্বোধন শেষে মন্ত্রী, সিসিক প্রশাসক ও অতিথিরা মোনাজাতে অংশ নেন। পরে সড়কের পাশে একটি গাছের চারা রোপণ করেন তাঁরা।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত