Ekattorer Kotha
বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ: কাইয়ুম

                       
                   

প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, দেশের অগ্রযাত্রা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার প্রসার জরুরি।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার সকালে সিলেট নগরীর রেজিস্টারি মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আইডিইবি সিলেট জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন প্রশাসক কাইয়ুম চৌধুরী। রেজিস্টারি মাঠ থেকে বের হওয়া র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
আইডিইবি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরী।
এতে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর ও প্রকৌশলী নজরুল হোসেন, সহসভাপতি প্রকৌশলী রুহুল আলম, সহসাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, সদস্য প্রকৌশলী হাসানুজ্জামান চৌধুরী, নাসির উদ্দিন ও আব্দুস সবুর, জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী সালাউদ্দিন আহমদ, মো. মেরাজুল ইসলাম ও আল মামুন আকন্দ, সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান এবং ছাত্র প্রতিনিধি জোবায়ের হাসান ও হাফিজুর রহমান।
র‌্যালি ও সমাবেশে জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং শিক্ষার্থীরা অংশ নেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

একদিনের সফরে সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী

যানজটে ঢাকা শহরে প্রতিদিন লোকসান ১৪০ কোটি টাকা: আইজিপি

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন

ট্রাম্পের ভাষণের পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’: স্বরাষ্ট্রমন্ত্রী

বানিয়াচংয়ে ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

বিশ্বজয়ের মহাকাব্যিক ফাইনাল আজ

সিলেট থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী

দৈনিক একাত্তরের কথায় সংবাদ প্রকাশের পর পাসপোর্ট পেলেন দৃষ্টি প্রতিবন্ধী মুন্নি, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আশা