Ekattorer Kotha
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন পথ খুলে দিয়েছে: স্পিকার

                       
                   

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, এ গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে এনেছে।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবোজ্জ্বল ইতিহাসের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানও দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এ অভ্যুত্থান জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্রের নতুন পথচলার সূচনা করেছে।
স্পিকার বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা এ সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
সংসদীয় গণতন্ত্রের সুস্থ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশই সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি। ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক অবস্থানের সহাবস্থান সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি আরও বলেন, সংসদের ভেতরে আলোচনার মাধ্যমেই বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। স্পিকার আশা প্রকাশ করেন, অধিবেশনে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি ও শালীনতা বজায় রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় দেবেন এবং দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।একাত্ত

সর্বশেষ - লিড নিউজ