Ekattorer Kotha
রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সম্পন্ন

                       
                   

সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ১০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘বইমেলা সিলেট ২০২৬’। নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ১২ দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। মেলার সার্বিক প্রস্তুতি ও সফল আয়োজনের লক্ষ্যে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বইমেলা উদযাপন উপকমিটির সদস্য সচিব কবি মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ।
সভায় বক্তব্য রাখেন বইমেলা উপকমিটির আহ্বায়ক নাহিদ আহমদ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউসের স্বত্বাধিকারী ও প্রকাশক মো. জসিম উদ্দিন, মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আলআমিন, কবি ও সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, লেখক দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি রোকসানা বেগম, কবি জসীম হাসান রাফী, কবি কামাল আহমদ, রাফী আহমেদ, কবি ও গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল এবং শাব্বির আহমদ প্রমুখ।
আগামী ১০ নভেম্বর বিকেল ৪টায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন এবং লেখক ও আইনজীবী আখতারুজ্জামান আজাদ। অনুষ্ঠানে জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দসহ সিলেটের স্থানীয় লেখক, গবেষক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত থাকবেন। বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়; এটি লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলা। নতুন বইয়ের ঘ্রাণ, প্রিয় লেখকের সঙ্গে সাক্ষাৎ এবং সাহিত্য আড্ডায় মুখরিত করতে এই মেলায় উপস্থিত থাকার জন্য সকল সাহিত্যপ্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

শুক্রবার শুরু হচ্ছে দেশের বৃহত্তম স্কুল ক্রিকেট আয়োজন

মুক্তিযুদ্ধের কানাইঘাট-জকিগঞ্জ সফরে আসছেন স্পিকার

সিলেট সীমান্তে সক্রিয় ‘ডবল’ মানব পাচার চক্র, বাড়ছে তৎপরতা

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

নগরীতে ছিনতাই-চুরি রোধ, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের মানববন্ধনে

সিলেট থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী

ঈদে গান-নাটক-সিনেমায় জমজমাট লেজার ভিশনের আয়োজন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ৩০ শতাংশ বেড়েছে

ফুটবল নিয়ে আলোচনার সময় এটা নয়

নতুন ‘হ্যারি পটার’ সিরিজে বিতর্ক: মিলেনিয়াল-জেন জি দ্বন্দ্বে বিভক্ত দর্শক