Ekattorer Kotha
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা

                       
                   

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করতে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর উপশহরে সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর কার্যালয়ে এ সভা হয়।
সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল। ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে মহানগরের প্রতিটি ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাহাত বিন আব্দুল কুদ্দুস।
এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক আরজু। তাঁর আকস্মিক মৃত্যুতে সভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনটির অধীন ছয়টি থানা ও ২৭টি ওয়ার্ড যুবদলের আহŸায়ক, যুগ্ম আহŸায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন। নবগঠিত ১৫টি ওয়ার্ড যুবদলের শীর্ষ নেতারাও এতে অংশ নেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা: ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তা ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ভোগান্তিতে গোটাটিকরবাসী, সড়ক সংস্কারে আবেদন

টাকা দিলেই মিলছে এনআইডি, সার্ভার কপি ও কল রেকর্ড

৩২ ঘণ্টায় সিলেট নগরীতে ৫১ জন গ্রেপ্তার

বাবা গুপ্তচর, মায়ের যাতায়াত আন্ডারওয়ার্ল্ডে—নিজে কিংবদন্তি অভিনেতা

সুরমা চা-বাগানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ১

ছয় মাসে ৫ লাখ নিয়োগের উদ্যোগ, চাকরিপ্রার্থীদের জন্য বড় সম্ভাবনা

উদ্ভাবনী চিন্তায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : সিমেবি ভিসি