Ekattorer Kotha
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শাহপরান মাজারে ব্যবসায়ী হত্যার মূল ঘাতক আটক

                       

আগস্ট ২৫, ২০২৬
                   

সিলেট নগরীর শাহপরান (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল ঘাতককে আটক করেছে পুলিশ।

আটককৃত আসামির নাম জালাল উদ্দীন। তিনি সুনামগঞ্জ সদর থানার সুলেমানপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শাহপরান মাজার গেইটের সাইফ এন্ড খুশব রেস্টুরেন্টের প্রোপাইটর মো. বেলাল আহমদের বাসার ২য় তলার স্টাফ রুমের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল হামিদ।

গত রবিবার দিবাগত রাত ১টার দিকে ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত শাহাব উদ্দিন (৬৫) বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা এবং চারখাই বাজারে ভোগ্যপণ্যের ব্যবসা করতেন।

ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান চালাচ্ছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় জালাল উদ্দীনকে আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনাকে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ