Ekattorer Kotha
শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

রাজশাহীতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

                       

মার্চ ১৩, ২০২৬
                   

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিতরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং আধা ঘণ্টা বিরতির পর দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে রাতে ভোট গণনা সম্পন্ন করে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে আলহাজ আবুল কাসেম সভাপতি এবং পারভেজ তৌফিক জাহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তবে সহসভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেল থেকে একেএম মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে মোট ৬৯৩ ভোটারের মধ্যে ৬২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণের জন্য ১নং বার ভবনের দ্বিতীয় তলায় বুথ স্থাপন করা হয়। ২১টি পদের বিপরীতে দুটি পৃথক প্যানেলে মোট ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া স্বতন্ত্রভাবে সভাপতি পদে ১ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আলহাজ আবুল কাসেম-পারভেজ তৌফিক জাহেদী প্যানেলের নির্বাচিতরা হলেন— সহসভাপতি পদে মাহাবুবুল ইসলাম ও মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুলেট, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক শাহজামাল এবং ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক জানিজ ফাতেমা কাজল।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

বিদেশে যেতে দালালের খপ্পরে সর্বস্বান্ত ২১ পরিবার: আদালতে অভিযোগ

সিলেটে শাহপরাণ থানা তাঁতীদল নেতা বেলালের কারামুক্তি, সংবর্ধনা

ঈদের ছুটিতে সুন্দরবনে কড়া নজরদারি, বনকর্মীদের ছুটি বাতিল

নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন বিভাগে উদ্বেগ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে

১২ মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের ভোট

সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিরা

টাইব্রেকারের নাটকীয় জয়ে এশিয়ান গেমসে জায়গা করে নিল বাংলাদেশ