Ekattorer Kotha
মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

পরিবহন শ্রমিকদের সংঘর্ষে সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

                       

এপ্রিল ২৮, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং কয়েকটি বাস কাউন্টার ও যানবাহনে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। বিকেল পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে টার্মিনাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বিঘ্নিত হয়।
খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি উভয় পক্ষকে নিয়ে টার্মিনাল কার্যালয়ে জরুরি বৈঠক করেন।
বৈঠকে তিনি বলেন, চলমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা জরুরি এবং সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে বিরোধ নিরসনে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
সিসিক প্রশাসকের হস্তক্ষেপের পর মালিক ও শ্রমিক পক্ষ পরিস্থিতি শান্ত করতে সম্মত হয় এবং বিকেলের পর থেকে টার্মিনাল এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বৈঠকে বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়াতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত