Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সন্ধ্যা ৭টার পর বন্ধ সিলেটের সব মার্কেট-শপিংমল

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট নগরবাসীর উদ্দেশ্যে নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম এ নির্দেশনা জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৭টার পর মহানগর এলাকার সব শপিংমল, মার্কেট, বিপণিবিতানসহ ব্যবসা প্রতিষ্ঠান, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

তবে হোটেল, রেস্টুরেন্ট, কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ ধরনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে পুলিশ সদস্যরা পাবেন বিশেষ চিকিৎসা সুবিধা

বইমেলা শেষ হচ্ছে আজ

‘সবচেয়ে ভয়ংকর শয়তান মানুষের মস্তিষ্কেই’—ভয়ের আবহে ‘চক্র ২’-এর ট্রেলার

শিক্ষা সফরে পর্যটন অব্যবস্থাপনার অভিযোগ, ‘জাফলংকে শপিং সেন্টার ঘোষণার’ দাবি

হরমুজ প্রণালি আংশিক উন্মুক্ত: বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ চলাচলে ইরানের অনুমতি

জৈন্তাপুরে হুশিয়ারি দিলেন বহিস্কৃত দুই ছাত্রদল নেতা

দৌলতদিয়া ঘাটে ভয়াবহ দুর্ঘটনা: ফেরির ধাক্কায় পদ্মায় বাস, ৪০ যাত্রী নিখোঁজ আশঙ্কা

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে বিশেষ নিষেধাজ্ঞা

সব জেলায় দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিপর্যয়