Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার দুপুরে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আলিয়া মাদ্রাসা মাঠের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দেশভাগের আগে থেকেই এখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশ হয়ে আসছে। উপমহাদেশের বহু বরেণ্য রাজনীতিবিদ এই মাঠে বক্তব্য দিয়েছেন। তাই মাঠের যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ জরুরি।

তিনি শিক্ষার্থীদের খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, পাঠ্যসূচির পাশাপাশি খেলাধুলাও অত্যন্ত প্রয়োজনীয়। খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের বিপথে যাওয়ার ঝুঁকি বেশি থাকে।

সিসিক প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রসারে অত্যন্ত আন্তরিক। তিনি প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছেন এবং খেলাধুলাকে পাঠ্যসূচির অংশ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী সিলেট সফরে এসে সারাদেশে ‘নতুনকুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আবু মুসা মো. তারেক এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক শাহ শহীদুল ইসলাম।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

মেসির শেষ বিশ্বকাপ কি শেষ মহাকাব্য?

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান: ঐক্য ও দেশপ্রেমে গড়তে হবে উন্নত বাংলাদেশ

সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মডেল ইউএন কর্মশালা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

সাগরদিঘীরপাড়ে মেডিকেল শিক্ষার্থীকে উত্যক্ত, যুবক আটক

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব

কৃষক ও হেলথ কার্ড আসছে, খাল খননে জোর সরকারের

ইরানের ভয়াবহ হামলার দাবি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, ২০০ পাইলটের আবাসন ধ্বংসের অভিযোগ

সিলেটের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত