Ekattorer Kotha
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে হামে আক্রান্ত হয়ে দুই মাসের শিশুর মৃত্যু

                       

এপ্রিল ৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটে হামে আক্রান্ত হয়ে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এটিই সিলেটে হামে প্রথম মৃত্যুর ঘটনা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৬২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম-রুবেলা নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, শিশুদের নির্ধারিত বয়স অনুযায়ী হাম-রুবেলার টিকা দিতে যাতে কোনো অবহেলা না হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

চিত্রনায়িকা বুবলীর মাতৃত্ব নিয়ে কৌতূহল কেন এখনো তুঙ্গে

চা বাগানের শ্রমিকজীবন নিয়ে ‘চা গরম’, মুক্তি পহেলা বৈশাখে

জুড়ীতে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এমপি মিঠু

সিলেটের ৮২৭ পরিচ্ছন্নতাকর্মী পেলেন ৪১ লাখ ৩৫ হাজার টাকা

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

পাঠানটুলায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ২

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি ভোট: চীনের আপত্তি, ভবিষ্যৎ অনিশ্চিত

সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন

এপ্রিলে ভারত থেকে আসছে আরও ৩৪ হাজার টন ডিজেল

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: মন্ত্রী আরিফুল হক