Ekattorer Kotha
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিঙ্গাপুরে বাংলাদেশ, জয়ের লক্ষ্যেই হামজা-জামালদের শেষ লড়াই

                       

মার্চ ২৭, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী মঙ্গলবার স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে লাল-সবুজ প্রতিনিধিরা।

শুক্রবার সকালে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে সরাসরি সিঙ্গাপুর পৌঁছায় দলটি। এর আগে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনাম-এর বিপক্ষে ৩-০ গোলে হারে বাংলাদেশ। প্রথমার্ধেই তিন গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ শক্ত রেখে আর কোনো গোল হতে দেয়নি দল।

‘সি’ গ্রুপে বর্তমানে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে এক জয়, দুই ড্র ও দুই পরাজয় নিয়ে শেষ ম্যাচে ভালো ফল করাই লক্ষ্য জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীদের।

উল্লেখ্য, গত ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম দেখায় ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই এবার অ্যাওয়ে ম্যাচে সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি পূর্ণ তিন পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল।

ইতোমধ্যে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর। তবুও ফিফা র‍্যাঙ্কিং উন্নয়ন ও আত্মবিশ্বাস ফিরে পেতে বাংলাদেশের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৮-এ। একই দিনে ভারত যদি হংকং-কে হারাতে পারে, তাহলে পয়েন্ট টেবিলে সমতায় পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে আগামী তিন দিন নিবিড় অনুশীলনে ব্যস্ত থাকবেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের ভুল শুধরে জয়ের ধারায় ফেরার আশায় রয়েছে পুরো দল।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত