
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল জানা যাবে সোমবার।
সেদিন বেলা ৩টায় শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ফল দেখতে পাবেন বলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, যঃঃঢ়ং://বফঁনড়ধৎফৎবংঁষঃং.মড়া.
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান জানান, বিষয়ভিত্তিক আবেদনের সংখ্যা ১০ লাখ ৮৭ হাজার ৪১৩। এসব আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী। চলতি বছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন; সার্বিক পাসের হার ৫২.১২%।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এ ফলাফলে দেখা যায়, এবার ৪০ হাজার ৮৪ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৬ দশমিক ২ শতাংশ।




















