
একাত্তর ডেস্ক ::
সিলেট নগরীতে অভিযান চালিয়ে গত ৩২ ঘণ্টায় ৫১ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে গত রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় ১৫ জন এবং আগের ২৪ ঘণ্টায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, সন্দেহভাজন ব্যক্তি, হকার এবং মেট্রো অধ্যাদেশে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবারের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ৩৬ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি ৫ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন এবং মেট্রো অধ্যাদেশে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদকসেবী ৫ জন, নিয়মিত মামলার আসামি ১ জন, সন্দেহভাজন ৫ জন এবং হকার ৪ জন রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.