
সিলেট শহরতলীর বটেশ্বর থেকে ভারতীয় চোরাই কম্বলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
পুলিশ জানায়, রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালায় শাহপরাণ থানা-পুলিশ। বটেশ্বরের জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে চোরাই পণ্য বহনের অভিযোগে কাভার্ড ভ্যানসহ দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী থানার দক্ষিণ গোপধা চাত্রাপাড়া এলাকার সাইফুল ইসলাম ও রাহেলা বেগমের ছেলে মো. আলামিন (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চবটি গ্রামের মো. বিল্লাল হোসেন ও পলি বেগমের ছেলে মো. সুজন (২০)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ৫৪৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে। এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩২ হাজার টাকা।
সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, আটক দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.