ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন প্রত্যর্পণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ ভারতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সব মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে। সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগোচ্ছে।
আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীন তদন্ত দল ও প্রসিকিউশন যেভাবে কাজ এগিয়ে নেবে, তাতে সরকার হস্তক্ষেপ করবে না। তারা যখন প্রয়োজন মনে করবে, তখনই এ বিষয়ে পদক্ষেপ নেবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি। এখন ওনারা কী করবেন, সেটা ওনাদের বিষয়।’
দেশে ফেরার পর শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে যখন প্রত্যর্পণ করা হবে, সেটাও একটি আইনি প্রক্রিয়া।’
আইনমন্ত্রী আরও বলেন, এ ধরনের মামলায় আপিল বিভাগে বিলম্ব করার কোনো আইনগত সুযোগ নেই। বিশেষ আইনে সেই সুযোগ রাখা হয়নি। তার ভাষ্য, সংশ্লিষ্ট আইনটি আগের সরকারই করেছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তির মৌলিক অধিকারের দাবি করার সুযোগ সীমিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.