সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২২৩ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশুদের বয়স সাত থেকে আট মাসের মধ্যে। তাদের মধ্যে কোম্পানীগঞ্জের কাওসারের ছেলে মাহিন (৮ মাস) এবং হবিগঞ্জের লাখাই উপজেলার নিজাম উদ্দিনের ছেলে ইরফান (৭ মাস)। অপর শিশুটি সুনামগঞ্জের ছাতক উপজেলার আব্দুল হকের মেয়ে। তার নাম ও সুনির্দিষ্ট বয়সের তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগের বৃহস্পতিবার সকালের প্রতিবেদন অনুযায়ী, বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন ৫৫৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২২৩ জনের মধ্যে পরীক্ষাগারে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। অন্যদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে মোট ১ হাজার ৮০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.