হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের প্রায় ৪০ ফুট তার চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে কার্যালয়ে আসা সংযোগের তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে সাময়িকভাবে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে কার্যালয়টি।
মঙ্গলবার সকালে কার্যালয়ের কর্মচারীরা তার কাটা অবস্থায় দেখতে পান। আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও কার্যালয়ে বিদ্যুৎ না থাকায় তাঁদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে কার্যালয় পর্যন্ত সংযোগের প্রায় ৪০ ফুট তার চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন তাঁরা।
পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে যোগাযোগ করা হলে নতুন করে সংযোগ স্থাপন করা হয়। এরপর কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ। এদিকে পাশের দেবেন্দ ভবনের মালিক জানান, তাঁদের এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ থানায় অভিযোগ করেন, আবার কেউ করেন না।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়ে তার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ শহরে বৈদ্যুতিক তার চুরির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের মেইনলাইন থেকে কে বা কারা সংযোগের তার কেটে ফেলেছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.