
বিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন লাখাই থানার শরীফ আহমেদ। অক্টোবর ২০২৬ মাসের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন কার্যক্রম অভিন্ন মানদÐে মূল্যায়নের পর শরীফ আহমেদকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁর হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।
মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ অর্জন শুধু ওসি শরীফ আহমেদের ব্যক্তিগত সাফল্য নয়; লাখাই থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বেরও স্বীকৃতি।
এদিকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শরীফ আহমেদকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে লাখাই থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.