
একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জের ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট-ছাতক সঞ্চালন লাইনের জাম্পারিং কাজের জন্য আগামীকাল বুধবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট সাময়িকভাবে বন্ধ রেখে ছাতক গ্রিডের সার্কিট-১ ও সার্কিট-২ এর জাম্পারিং কাজ সম্পাদন করা হবে। একই সঙ্গে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে।
এ সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ জানিয়েছে, গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে এই সাময়িক বিঘ্নের জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.