
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সিলেট মহানগর শাখার ২০২৭-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি, মহানগর কর্মপরিষদ ও শূরা পরিষদ গঠন করা হয়েছে। শনিবার রাতে নগরীর বন্দরবাজারস্থ মহানগর জামায়াত কার্যালয়ে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে এসব কমিটি ও পরিষদ গঠন করা হয়।
নতুন কমিটিতে সিলেট মহানগর আমীর নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. নূরুল ইসলাম বাবুল ও ডাক্তার মো. ফখরুল ইসলাম। মহানগর সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজাহান আলী। এছাড়া সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দায়িত্ব পালনে সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে সকল পর্যায়ের দায়িত্বশীলদের সহযোগিতায় দ্বীনি সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.