একাত্তর ডেস্ক ::
সিলেট বিভাগে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এক বছরের ব্যবধানে নতুন রোগীর সংখ্যা বেড়ে প্রায় ১,৭৪০ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এবার বিশ্ব যক্ষ্মা দিবসের প্রতিপাদ্য - ‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’। সিলেটে সীমিত পরিসরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হয়।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, সিলেটে এক বছরে রোগী বেড়েছে ১,৭৩৯ জন। ২০২৫ সালে সিলেট বিভাগে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,৭৬১ জন। এর আগের বছর ২০২৪ সালে সংখ্যা ছিল ২২,০২২।
বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে—৯২,২৭১ জন। এরপর চট্টগ্রামে ৫৯,৭৯১ জন, রাজশাহীতে ৩৭,৭০৪ জন, খুলনায় ৩৩,৪০৪ জন, রংপুরে ৩২,৮৪৯ জন, বরিশালে ১৯,১০৭ জন, সিলেটে ২৩,৭৬১ জন এবং ময়মনসিংহে ২৩,৬০০ জন শনাক্ত হয়েছে।
প্রতিবেদন থেকে দেখা যায়, দেশে যক্ষ্মা পরিস্থিতির কিছু ইতিবাচক দিকও রয়েছে। ২০১৫ সালে প্রতি লাখে যক্ষ্মায় মৃত্যুর হার ৪২ জন ছিল, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ২৫ জনে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.