
সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং তাহিরপুর, মাধবপুর ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ সদর হাসপাতালে একজন করে রোগী রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৫৪ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত, সুনামগঞ্জ সদর হাসপাতালে ছয়, হবিগঞ্জ সদর হাসপাতালে পাঁচ, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসাধীন। এ ছাড়া চুনারুঘাট, মাধবপুর, তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন করে ভর্তি রয়েছেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.