স্টাফ রিপোর্ট
সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৩২ ঘণ্টায় ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ।
বৃহস্পতিবার মহানগর পুলিশের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ১৫২টি যানবাহনের মধ্যে ৭৩টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৭৯টি যানবাহন আটক করা হয়েছে।
মামলাভুক্ত যানবাহনের মধ্যে রয়েছে ১টি ট্রাক, ২টি বাস, ১৫টি প্রাইভেটকার, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ৫৪টি মোটরসাইকেল এবং ১৪টি অন্যান্য যানবাহন।
এছাড়া আটক যানবাহনের মধ্যে রয়েছে ১টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ২৯টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৫টি মোটরসাইকেল এবং ৯টি অন্যান্য যানবাহন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম জানান, জনস্বার্থে সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.