
একাত্তর ডেস্ক ::
সিলেট নগরীতে টানা ৩২ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০৫ জনকে আটক ও গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১২২টি যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১৬ জন, ওয়ারেন্টভুক্ত ১০ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জন রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জন হকার ও মেট্রোপলিটন অধ্যাদেশে আরও ৫৩ জনকে আটক করা হয়েছে।
এদিকে একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে আইন অমান্য করায় ১২২টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, “নগরীর আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.