
একাত্তর ডেস্ক ::
সিলেট সদর উপজেলায় মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ডাকা সালিশ বৈঠকে দুপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন।
নিহত দেলোয়ার হোসেন দিলবর (৫০) সিলেট জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের গালিমশাহ গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গালিমশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে মসজিদের নামকরণ নিয়ে গ্রামের দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য শুক্রবার জুমার নামাজের পর সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠকে তর্কবিতর্ক শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন দেলোয়ার হোসেন দিলবরের ঘাড়ে ছুরিকাঘাত করে। তাকে দ্রুত নগরের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, গালিমশাহ ও খাসেরগাঁওয়ের লোকজনের মধ্যে মসজিদের নামকরণ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। মারামারির সময় দেলোয়ার হোসেন দিলবরের ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএমপির এডিসি (মিডিয়া) মো. মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ বলেছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.