
একাত্তর ডেস্ক ::
সিলেটে সাংস্কৃতিক সংগঠন চারুবাকের ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
“আগে মানুষ হই – Be Human First” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা ও ধামাইল পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পরিবেশ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া। প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবিনা খান, আল মামুন বিন সালেহ, প্রফেসর হিমাদ্রী শেখর রায়, জ্যোতির্ময় সিংহ মজুমদার, অপূর্ব শর্মা, সালেহ আহমেদ খসরু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জয়তি ভট্টাচার্য। সঞ্চালনা করেন ফাইজা কোরেশী ও তিতাস দাস।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.