
একাত্তর ডেস্ক ::
প্রধানমন্ত্রীর এপিএস ও বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগে সিলেটে দুইজনকে আটক করেছে র্যাব-৯। তারা হলেন, কুলাউড়া উপজেলার বাগৃহাল এলাকার মো. আনহার হোসেনের ছেলে কামরুল হাসান হিমেল (৩২) ও তার সহযোগী জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি এলাকার মো. আব্দুল বারেকের ছেলে শরিফ আহমদ (৪২)।
র্যাব জানায়, হিমেল ফেসবুক ও হোয়াটসঅ্যাপে একাধিক ফেইক আইডি খুলে নিজেদের প্রধানমন্ত্রীর এপিএসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা সেজে সরকারের বিভিন্ন সুবিধা, বদলী ও পদোন্নতি পাইয়ে দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। আর্থিক লেনদেনও নিজের অ্যাকাউন্টে না রেখে সহযোগীর ব্যাংক, বিকাশ ও নগদ মাধ্যমে করতো। আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তারা একই কায়দায় প্রতারণা চালিয়েছে।
আটকের সময় হেফাজত থেকে ৩টি স্মার্টফোন, একটি আইফোন ১৬ প্রোম্যাক্স ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়। তদন্তে দেখা যায়, তাদের অনলাইন লেনদেন ও প্রতারণার সব প্রমাণ ফোনে আছে।
র্যাব জানিয়েছে, আটককৃত দুইজনকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তারা সতর্ক করেছে, সরকারি কর্মকর্তার নামে অনলাইনে অর্থ লেনদেনের চেষ্টা করলে তা প্রতারণা হতে পারে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.