সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে তার আয়শার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। এই আদালতের এপিপি এডভোকেট আতিকুল হক এ তথ্য নিশ্চিত করেন। রায়ে ফখরুল মেম্বার নামে আরেক আসামিকে খালাস প্রদান করেন আদালত।
জানা যায়, ২০২৬ সালে বিয়ানীবাজারে পরকীয়ার অভিযোগে আয়শো বেগমকে হত্যা করেন তার স্বামী। হত্যার পর ঘরে মরদেহ তালাবদ্ধ করে ফেলে যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ফজলুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ২৩ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.