প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ খানকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
সাজ্জাদ খান উপজেলার মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়া গ্রামের মৃত মাসিম খানের ছেলে। তিনি মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জড়িত সন্দেহে অজ্ঞাতনামা আসামি হিসেবে সাজ্জাদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে ২৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। জগন্নাথপুর থানায় দায়ের করা ওই মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়। এ পর্যন্ত মামলাটিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.