একাত্তর ডেস্ক ::
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে জাতীয় সংসদে আলোচনা চলাকালে তীব্র সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। বুধবার সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি নবগঠিত অ্যাডহক কমিটিকে কটাক্ষ করে বলেন, বিসিবি এখন আর স্বাভাবিক অবস্থায় নেই।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বোর্ডটি যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে এটি আর প্রকৃত অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয়। তার ভাষায়, এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।
এ বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ভিন্নমত তুলে ধরেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর প্রভাব খাটিয়েছিলেন। একই সঙ্গে একটি রিট মামলার নিষ্পত্তি না হওয়া অবস্থায় একতরফাভাবে বোর্ডে ভোট আয়োজনের অভিযোগও তোলেন তিনি।
সংসদে এ নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়, যা বিসিবির বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা সামনে নিয়ে আসে।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.