একাত্তর ডেস্ক : :
জাতীয় সংসদের ভিভিআইপি লাউঞ্জে বসে অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন ব্যারিস্টার জাইমা রহমান, যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর মেয়ে।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হলে তিনি ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন এবং প্রথম সারিতে আসন গ্রহণ করেন। অধিবেশনের সূচনালগ্ন থেকে প্রশ্নোত্তর পর্ব পর্যন্ত তিনি উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, অধিবেশন শুরু হওয়ার পর থেকেই জাইমা রহমান ভিভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন এবং সংসদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
এদিন সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও। তাঁর সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-সহ বিরোধী দলের সংসদ সদস্যরাও অধিবেশনে অংশ নেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও মা জুবাইদা রহমান-এর সঙ্গে ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করেছিলেন জাইমা রহমান।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.