প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে তেল ডিপোতে বিজিবি মোতায়েন

একাত্তর ডেস্ক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত ও পাচার রোধের জন্য বিজিবি সদস্যরা তিনটি গুরুত্বপূর্ণ তেল ডিপোতে মোতায়েন করা হয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোগুলোতে নিয়মিত তদারকি এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহে কোনো বিঘ্ন না আসার জন্য ডিপোগুলোতে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। এছাড়া ব্যাটালিয়নের ১১৫ কিলোমিটার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল চালানো হচ্ছে।
তিনি বলেন, “প্রতিটি ডিপোয় একটি করে সেকশন স্থাপন করা হয়েছে। সেখানে নিয়মিত তদারকি, নিরাপত্তা তৎপরতা এবং যেকোনো সম্ভাব্য অনিয়ম রোধ করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে এবং যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে যাতে তেল পাচার না হয়।”
অধিনায়ক সরকার আসিফ মাহমুদ সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, “গুজব বা ছড়ানো খবরের প্রভাব থেকে বিরত থাকুন। যেকোনো সন্দেহজনক বিষয় দেখা দিলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানান।”
মৌলভীবাজারে এ ধরনের ব্যবস্থা বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.