
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সহিংসতার জন্য জামায়াত আমিরকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে ‘আমার দেশ’ পত্রিকাকে জামায়াতের মুখপত্র বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের সরকারি নলডাঙ্গা ভূখু স্কুল মাঠে জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের সংহতি রয়েছে। ১১ দলের লংমার্চে জামায়াত আমিরের ‘দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে’ বক্তব্যের পরই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহিংসতা শুরু করেছে বলে তাঁর অভিযোগ। শ্রমিকদের দাবিগুলো সরকার ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে বলেও দাবি করেন তিনি।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.