
সিলেটের গ্রিন গ্রিনওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফি’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ারে গ্রিনওয়ে একাডেমি হলরুমে এ ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর প্রচুর শিক্ষার্থীরা বিভিন্ন লেভেলে পাস করে বের হচ্ছেন। কিন্তু সকলের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। গ্রীণওয়ে একাডেমীর হাত ধরে সিলেটে প্রথম ‘কোয়ালিফি’ শিক্ষাকার্যক্রমের যাত্রা শুরু হলো। যার ফলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং বৈশি^ক কর্মবাজারে নিজেদের যোগ্য করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে আমি আশাবাদী। আয়োজকরা জানান, আন্তর্জাতিক শিক্ষার সুযোগকে শিক্ষার্থীদের আরও কাছে পৌঁছে দেওয়া এবং তাদের বৈশি^ক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার গুরুত্ব, উচ্চশিক্ষার সম্ভাবনা এবং পেশাগত দক্ষতা অর্জনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি কোয়ালিফি- এর অধীনে পরিচালিত শিক্ষাকার্যক্রম, একাডেমিক কাঠামো ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন গ্রিন ওরফে একাডেমির পরিচালক তারেক আহমদ, টিম লিডার তাজকিয়া খান রিহা, লেকচারার ও একাডেমিক কো অর্ডিনেটর যারিন তাসনিম চৌধুরী, সিনিয়র কাউন্সিলর আশরাফুল বারি, কমপ্লায়েন্স অফিসার অদিতি চৌধুরী, ফাইন্যান্স অফিসার শর্মিলা বর্মন। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন অতিথিরা।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.