
একাত্তর ডেস্ক ::
সিলেট নগরীর শাহজালাল (রহ.) মাজার এলাকার সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার বিকেলে মাজারের প্রধান ফটকের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
সিলেট শাহজালাল মাজারকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজিজ শিমুল বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে মৃত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.