
একাত্তর ডেস্ক ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর রাতে উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের মতিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে এলাকাবাসী বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে গিয়ে তারা জামাল মিয়াকে বিদ্যুতের ট্রান্সমিটারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, জামাল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.