
একাত্তর ডেস্ক ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সরিয়ে নেওয়ার পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামের কাছে চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় ইঞ্জিন থেকে অতিরিক্ত মবিল পড়তে শুরু করে এবং সামান্য আগুনের সূত্রপাত হয়। পরে ট্রেনটি সেখানে আটকে যায়।
ঘটনার পর সিলেট থেকে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল উপবন এক্সপ্রেসকে টেনে শমশেরনগর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
কুলাউড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি মাঝপথে থেমে যায়। পরে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়। এ কারণে কালনী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বিলম্বে চলাচল করে।
তিনি আরও বলেন, বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.