আগামী শনি ও রোববার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন। সম্মেলনে পাকিস্তান থেকে মুফতি ইলিয়াস গুম্মান, ভারত থেকে সাবেক মন্ত্রী মাওলানা সিদ্দিক উল্লাহ চৌধুরী এবং জাতীয় মসজিদের খতিম মুফতি আব্দুল মালেকসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত থাকবেন। সম্মেলন সফলে বৃহস্পতিবার সকলের সহযোগিতা চেয়েছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি।
নগরীর শিববগঞ্জে সংগঠনের কার্যালয়ে সিলেটে সংবাদ সম্মেলনে সহযোগিতা কামনা করে জানানো হয়, পবিত্র কোরআন, হাদিস ও ইসলামের স্বীকৃত আকিদার আলোকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী ও রাসুল হিসেবে বিশ্বাসের মৌলিক শিক্ষা সবস্থরের মানুষের কাছে তুলে ধরা, জনসচেতনতা সৃষ্টি এবং মুসলিম উম্মাহর মধ্যে দ্বীনি ঐক্য জোরদার করাই মহাসম্মেলনের মূল উদ্দেশ্য। লিখিত বক্তব্য দেন বক্তব্য দেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা শফিকুল হক সুরইঘাটী।
নেতৃবৃন্দ বলেন, খতমে নবুওয়ত ইসলামের মৌলিক আকিদার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল এ বিশ্বাস মুসলমানদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সম্মেলন সফলে তারা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটের সর্বস্থরের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.