একাত্তর ডেস্ক ::
হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শান্তকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি উপজেলার মৃত আলমগীর মিয়ার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে লাখাই থানায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন।
শনিবার (২৮ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু কাউছারের নেতৃত্বে পুলিশ উপজেলার কালাউক বাজারে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় শনিবার (২৮ মার্চ) হবিগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.