দশদিক ডেস্ক : :
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসন এবং যুদ্ধবিরতি কার্যকর করতে ভূমিকা রাখায় কয়েকটি দেশকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি চীন, সৌদি আরব, তুরস্ক, মিশর ও কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষায়, এসব দেশ যুদ্ধবিরতি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ও সক্রিয় সহায়তা দিয়েছে, যা শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করতে সহায়ক হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোর অবদানও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। তাদের ধারাবাহিক সমর্থন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশের ভূমিকাও স্বীকার করে বলেন, সংঘাত কমাতে কূটনৈতিক উদ্যোগ, ধৈর্য ও দূরদর্শিতা প্রশংসনীয়।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.