
একাত্তর ডেস্ক ::
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা ও গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ’ - এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মৌলভীবাজার কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার মাজেদুল ইসলামের পরিচালনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদসহ সাংবাদিক, ক্রীড়াবিদ, খেলোয়াড় ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একই দিন সকালে ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে কেন্দ্রীয় আলোচনা সভা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।
আয়োজকরা জানান, ক্রীড়াকে শুধু বিনোদন নয়, বরং একটি সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলা এবং খেলোয়াড়দের পরিবারের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই এবারের ক্রীড়া দিবসের মূল লক্ষ্য।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.