হবিগঞ্জের মাধবপুরে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেয় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ অভিযানিক দল।
অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।এর মধ্যে বিসমিল্লাহ বেকারির মালিক মো. আল মামুনকে ২৫ হাজার টাকা, মেসার্স ঢাকা বেকারির মালিক মাহমুদুল হাসানকে ১৪ হাজার টাকা এবং মিষ্টিমুখ দোকানের মালিক অরুণ কুমার পালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে র্যাব-৯ জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.