
গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) ও জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)। সোমবার ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত সিলভার রঙের গাড়িটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক পাচারে একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়ে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল নোয়াহাটি মোড়ে অবস্থান নেয়। সন্দেহভাজন প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, প্রাইভেটকারে করে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এসআই জামাল মিয়া ও এএসআই নাজিম উদ্দিনসহ ফাঁড়ির একটি দল এতে অংশ নেয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর তাঁদের হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.