প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে পৃথক স্থান থেকে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতদের একজনের বিয়ের দিন নির্ধারিত ছিল শুক্রবারই। বিয়ের আয়োজনের দিন তাঁর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
অন্যদিকে, একই দিন সকালে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তন্নীকে দেখতে পান স্বজনেরা। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়েছেন। শুক্রবারই তাঁর বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের প্রস্তুতির মধ্যে এমন ঘটনায় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.