মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা ও নতুন রণতরী মোতায়েন করা হচ্ছে। শনিবার (১৪ মার্চ) দুই মার্কিন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
এক কর্মকর্তা আরও জানান, এই গ্রুপটির নেতৃত্ব দেবে অ্যামফিবিয়াস অ্যাসল্ট রণতরী ইউএসএস ত্রিপোলি।
অ্যামফিবিয়াস অ্যাসল্ট রণতরী হলো এক ধরনের শক্তিশালী রণতরী, যা সমুদ্র থেকে স্থলভাগে সৈন্য, যুদ্ধযান এবং হেলিকপ্টার নামানোর জন্য ব্যবহৃত হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউএসএস ত্রিপোলির নেতৃত্বাধীন এ ইউনিটে সাধারণত প্রায় ৫ হাজার নাবিক ও সেনা থাকে, যারা কয়েকটি যুদ্ধজাহাজে ভাগ হয়ে অবস্থান করে।
এ পদক্ষেপের খবর এমন সময় এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির খারগ দ্বীপে ইরানের সামরিক অবকাঠামো ‘সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে’ যুক্তরাষ্ট্রের বাহিনী। এটি বৈশ্বিক তেল পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.