একাত্তর ডেস্ক ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘Youth Entrepreneurship & Startups for Students (YESS)’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, “শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেটের উন্নয়নের দুই স্তম্ভ। এই প্রতিষ্ঠানগুলোকে জ্ঞানের বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বলেন, নতুন বিভাগ চালু, শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধি, পরিবহন সংকট নিরসন এবং আধুনিক অবকাঠামো গড়ে তুলতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করছে, যা দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.