বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলায়তনে মাধ্যমিক শিক্ষা অফিস’র উদ্যোগে এ পুরষ্কার বিতরনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামান সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল হামিদ’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মো. আবব্দুর রহিম, জমির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক মো. আব্দুল হান্নান।
এবারে বিশ্বনাথে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে স্কুল-কলেজ-মাদ্রাসাসহ ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৭টি পুরষ্কার বিতরণ করা হয়েছে। উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক মো. আব্দুল হান্নান।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.