প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
বিচারপ্রার্থীর শেষ আশ্রয় আইনজীবী: এমরান আহমদ

আইনজীবীকে অসহায় ও বিচারপ্রত্যাশী মানুষের শেষ ভরসা হিসেবে উল্লেখ করে সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট ল’ কলেজ ক্যাম্পাসে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইনশাস্ত্রের ব্যাপ্তি তুলে ধরে এমরান আহমদ চৌধুরী বলেন, আইন একটি বিশাল সমুদ্রের মতো; এ বিষয়ে পড়াশোনা ও শেখার কোনো শেষ নেই। তাই আইনের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। দেশের সংবিধান, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি আইনজীবীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। বিশেষ করে অসহায় ও বিচারপ্রার্থী মানুষের পাশে দাঁড়াতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের শিক্ষক আবুল খায়ের হেলাল। কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মুন্না অনুষ্ঠান পরিচালনা করেন। এতে কলেজের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, বর্তমান ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.