প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
বিএমজেএর নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৭ সালের নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনের নতুন সাধারণ ও সহযোগী সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) নগরীর সংগঠন কার্যালয়ে এ আয়োজন করা হয়। নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার ও সিলেট জেলা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন এবং সহকারী নির্বাচন কমিশনার মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রধান নির্বাচন কমিশনার আশিক উদ্দিন বলেন, গণতন্ত্র চর্চার অন্যতম মাধ্যম নির্বাচন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের মধ্য দিয়ে সংগঠনের যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নতুন সদস্যদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের দায়িত্বও বেড়েছে। সংবাদ প্রকাশের আগে তথ্যের যথাযথ যাচাই-বাছাই করতে হবে, যাতে কোনোভাবেই সাধারণ মানুষ বিভ্রান্ত না হন।
সংগঠনের সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি এএইচ আরিফ।
এ সময় সংগঠনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েছ আহমদ, রাজু আহমদ, অমিতা সিংহা, বাবর জোয়ারদার, মাছুম চৌধুরী, রুবেল আহমদ, শাহীন আলম, জাবেদ এমরান, রাধে মল্লিক তপন, কৃতিশ তালুকদার, আব্দুল মাজিদ, সাইদুর রহমান, হিমেল রায় জয় ও আশরাফুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বদরুর রহমান বাবর, জাবেদ আহমদ, সুলতান সুমন, সাইফুল ইসলাম ও আব্দুর রহমানসহ নতুন সাধারণ ও সহযোগী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.